নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি

বিধান ভৌমিক, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো ইস্তাম্বুল

2026-01-05T18:18:51+06:00
2026-01-05T18:18:51+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি
বিধান ভৌমিক, নোয়াখালী
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটি এবং এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটি। এছাড়াও এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতায় নোবিপ্রবি’র প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

সোমবার (৫ ডিসেম্বর) উপাচার্য দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস অনুষ্ঠানের আয়োজন করে।

নোবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারক ও চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন রেক্টর অধ্যাপক ড. আয়েগুল কমসুয়োগলু কিসিপিটিয়োগলু। এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. আদনান ওজকান।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমি তুরস্কের এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ড. আদনান ওজকানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি অংশীদার বিশ্ববিদ্যালয় হিসেবে বেছে নিয়েছেন। 

নোবিপ্রবির সঙ্গে ইরাসমাস চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রে আন্তরিক প্রচেষ্টার জন্য আমি ইরাসমাস প্রাতিষ্ঠানিক সমন্বয়কারী এবং এসকিসেহির টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অফিসের প্রধান প্রফেসর ড. জেহরা ওজতুর্কের প্রতিও কৃতজ্ঞ।

এ সময় নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, ইস্তাম্বুল নিশানতাসি ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা এবং বৈজ্ঞানিক গবেষণায় কার্যকারিতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পারস্পরিক বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো। 

তিনি আরও উল্লেখ করেন, নোবিপ্রবি ও তুরষ্কের  বিশ্ববিদ্যালয়গুলো অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কাজ করলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ই উপকৃত হবে। 

এর মাধ্যমে নোবিপ্রবির গবেষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গবেষণামূলক কাজ সম্পাদনের দ্বার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]