গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫০ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতা দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল

2026-01-08T19:05:43+06:00
2026-01-08T19:05:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫০ নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম 
গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৫০ জন নেতা দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

মহারাজপুর ও ভাবড়াশুর ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল ফকির। ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, স্বপন কুমার বিশ্বাস ও হরন মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল ও নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন শেখ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মণ্ডলসহ মোট ১৭ জন।

অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে পদত্যাগকারীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, সদস্য বিজন ভক্ত, নূর ইসলাম ও নির্মল কুমার ভদ্র, কৃষক লীগের নেতা নির্মল মণ্ডল। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, সহসভাপতি সমরেন্দ্র নাথ রায় ও গোবিন্দ অধিকারী, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈসহ বিভিন্ন ওয়ার্ডের আরও ২৯ জন নেতা পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা তাঁদের লিখিত বক্তব্যে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]