জীবননগরে যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ’র মাজারের পেছন দিক থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামের এক যুবকের

2026-01-14T15:01:46+06:00
2026-01-14T15:01:46+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জীবননগরে যুবকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০১ পিএম 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ’র মাজারের পেছন দিক থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয়রা মাজারের পেছনে এক যুবককে খালি গায়ে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রায় আধাঘণ্টা পর নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত মেহেদী হাসান জাহিদ জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একটি নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জাহিদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। তাদের ধারণা, গতকাল রাতে দুর্বৃত্তরা জাহিদকে মারধর করে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলাইমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]