অসামাজিক কাজের অভিযোগে যুবক আটক, গণপিটুনি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়

2026-01-15T15:09:55+06:00
2026-01-15T15:09:55+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
অসামাজিক কাজের অভিযোগে যুবক আটক, গণপিটুনি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম 
চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমান করা হয়।

আটক যুবকের নাম স্বপন আলী (২৮)। তিনি একই গ্রামের আহমদ আলির ছেলে। 

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে কুন্দিপুর গ্রামের স্কুলপাড়ায় আরিফের স্ত্রী আসমা বেগমের (২৫) সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাকে ধরে ফেলে এলাকাবাসী।

এ সময় উত্তেজিত জনতা স্বপন আলীর চুল কেটে দেয় এবং জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। 

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ওই যুবককে উদ্ধার করি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]