চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও কুলখানি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ দোয়া মাহফিল

2026-01-18T15:03:34+06:00
2026-01-18T15:03:34+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও কুলখানি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কসংলগ্ন সাহিদ গার্ডেনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন দেশে বসবাসকারী ব্যবসায়ীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—সে জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও ঐতিহ্যবাহী বড়বাজার জামে মসজিদের খতীব জুনায়েদ আল-হাবিবী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, হাজার হাজার মানুষ একসঙ্গে দোয়ায় অংশ নিয়েছেন। আজ পর্যন্ত অংশগ্রহণ ও আয়োজনের পরিসরের দিক থেকে এটি খুলনা বিভাগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত সবচেয়ে বড় দোয়া মাহফিল ও কুলখানি। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গাবাসীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া ও কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]