চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার, দুইজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় ইসকাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ

2026-01-21T15:33:09+06:00
2026-01-21T15:34:12+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার, দুইজন আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৩:৩৪ পিএম
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় ইসকাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বুধবার ভোররাতে উপজেলার জগন্নাথপুর এলাকায় নাটুদাহ–জগন্নাথপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রাজবাড়ী জেলার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) এবং একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ওই সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কার থামানোর চেষ্টা করলে সেটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম একই হওয়ায় মাদক কারবারিরা এটি বিকল্প হিসেবে ব্যবহার করছে। ভারতের বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে কৌশলে এই মাদক সরবরাহ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]