বোরো চাষে বিপাকে যশোরের কৃষক

উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর

সারাদেশ

মাঠে মাঠে এখন ইরি-বোরো ধানের চারা রোপণের ধুম। এই সময়ে ধানের ফলন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সেচ অত্যন্ত জরুরি।

2026-01-22T14:23:24+06:00
2026-01-23T16:26:53+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বোরো চাষে বিপাকে যশোরের কৃষক
ঘন ঘন লোডশেডিং
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৪:২৬ পিএম
মাঠে মাঠে এখন ইরি-বোরো ধানের চারা রোপণের ধুম। এই সময়ে ধানের ফলন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন সেচ অত্যন্ত জরুরি। কিন্তু যশোর জেলাতে ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে সোনালি স্বপ্নের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আটটি উপজেলায়  ১ লক্ষ ৫৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৮০ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এরমধ্যে ঘন ঘন লোডশেডিং যেন কৃষকের মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

যশোরের ৮ টি উপজেলার  বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, অনেক কৃষক জমি তৈরি করলেও সময়মতো সেচ দিতে না পেরে চারা রোপণ করতে পারছেন না। আবার যারা চারা রোপণ করেছেন, তারা পানির অভাবে জমি ফেটে যাওয়ার উপক্রম দেখছেন। কৃষকদের অভিযোগ, দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। যখন বিদ্যুৎ আসে, তখন ভোল্টেজ এতো কম থাকে যে বৈদ্যুতিক মোটর বা গভীর নলকূপ দিয়ে পানি উঠছে না।

চৌগাছা উপজেলার বাড়ীয়ালী গ্রামের কৃষক ও গভীর নলকূপের পানি ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, এখন ধানের মূল সময়। এই সময় জমিতে পানি না থাকলে চারা লাল হয়ে মরে যাবে। দিনে ৫-৬ বার বিদ্যুৎ যায়। সারারাত জেগে বসে থাকি পানির আশায়, অনেক সময় ভোল্টেজ কম থাকায় পাম্প চলে না। অনেক চাষি বাধ্য হয়ে ডিজেলচালিত পাম্প ব্যবহার করছেন, যা চাষের খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সারের দাম ও শ্রমিকের মজুরির ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের এই সংকট মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

ঝিকরগাছা উপজেলার বড়কুলি গ্রামের কৃষক আশিকুর রহমান তুহিন বলেন, আমি এবার এগরো বিঘা ধান চাষ করছি চার বিঘা রোপন করতে পেরেছি কিন্তু পানির অভাবে সেচ না দিতে পেরে এখনো সাত বিঘা ঠিকমত জমি প্রস্তুত করতে পারিনি, তার জন্য আমার ধান লাগানো পিছিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় ধরেনের ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, আমরা যশোর-১ ও যশোর-২ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওজোপাডিকো কে অনুরোধ করেছি তারা এই ইরি মৌসুমে সেচ ব্যবস্থার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেচের ওপরই ফলন অনেকাংশে নির্ভর করে। এই সময়ে পানি সংকট দীর্ঘস্থায়ী হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যশোর-১ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্রনাথ বর্মন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে সমস্যার কারণে কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে। তবে আমারা আশা করছি সেচ মৌসুমে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার, মার্চের শুরুতেই বিদ্যুৎ উতপাদন বৃদ্ধি হলে সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদের বর্তমান চাহিদা ১২০ মেগাওয়াট তার বিপরীতে সরবরাহ হয় ১০০ মেগাওয়াট, আমরা সেটাকে রেশনিং পদ্ধতি লোডশেডিং এর মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।

যশোর-২ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাদিউজ্জামান বলেন, সাময়িক ভাবে একটু লোডশেডিং হচ্ছে আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে, আমরা কোন বিপর্যয়ের শঙ্কা দেখছিনা।

যশোর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী নাসিরুদ্দিন বলেন, দিনের বেলাতে লোডশেডিং থাকলেও রাতে কোন লোডশেডিং থাকে না, অফপিক আওয়ার ও রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কৃষকেরা পাম্প চালাতে পারবে। আশা করছি দ্রুতই লোডশেডিং সমস্যা সমাধান হয়ে যাবে।

যশোরের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। লোডশেডিংয়ের এই ভয়াবহতা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন হাজার হাজার কৃষক। বোরো চাষ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]