যমুনা ডেনিমসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা

2026-01-24T16:40:08+06:00
2026-01-24T16:40:08+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যমুনা ডেনিমসে শ্রমিক অসন্তোষ, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম 
গাজীপুরে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ টিয়াশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লি. কারখানায় এ ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের ৮ দফা দাবি ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের দাবিগুলো হলো- ডিরেক্টর কাজল কান্তির পদত্যাগ; বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে; টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে; হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে এক হাজার টাকা দিতে হবে; ৭ তারিখের ভিতরে বেতন পরিশোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশোধ করতে হবে; জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে; ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা-বাপ তুলে গালি গালাজ করতে পারবে না; যদি কোন ওয়ার্কার স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দেয় তাহলে সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১টার সময় মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন। 

পুলিশ সূত্রে জানা যায়, কোন কিছু বুঝে ওঠার আগে উশৃঙ্খল শ্রমিক রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। পরে শ্রমিকরা পুলিশের সাথে বাজে আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট ছুড়ে ছত্রভঙ্গ করে। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উশৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]