হাতীবান্ধায় জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ১৫

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা

2026-01-25T17:45:58+06:00
2026-01-25T17:45:58+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
হাতীবান্ধায় জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ১৫
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম 
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উভয় দলের নেতাকর্মীরা একই এলাকায় মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত করতে ও মুল ঘটনার রহস্যে খুজতে পুলিশ কাজ করছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এবং পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এই সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]