এম আর আমিন, চট্টগ্রাম

সারাদেশ

2026-01-27T16:56:57+00:00
2026-01-27T16:56:57+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রকৃতি-আনন্দ ও বন্ধনের মিলনমেলা, আরজেএ’র বান্দরবান ভ্রমণ
এম আর আমিন, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম 
মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পথ আর সবুজের অবারিত সমারোহ—বান্দরবান যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। এখানে প্রতিটি ভোর শুরু হয় কুয়াশার চাদরে, আর প্রতিটি সন্ধ্যা মুঠো ভরা প্রশান্তিতে। নীলগিরির চূড়া থেকে দূরে মেঘের ভেলা ভাসতে দেখা, ঝর্ণার ছন্দে মন হারানো—সব মিলিয়ে এক অনন্য অনুভূতি।

এই ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকটি হলো বন্ধুত্বের উষ্ণতা। পথচলার ক্লান্তি ভাগ করে নেওয়া, হাসি-আড্ডায় সময় কাটানো, স্মৃতির অ্যালবামে নতুন গল্প যোগ হওয়া—সবকিছু মিলেই বান্দরবান আরজেএ'র ট্যুরকে শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের এক টুকরো আনন্দে পরিণত করেছে। প্রকৃতির কোলে বন্ধুত্বের এই মেলবন্ধন বারবার ডাক দেয়—আবার ফিরতে।

বার্ষিক পিকনিক আয়োজনের ধারাবাহিকতায় এবারও তিনদিন দুই রাতের বান্দরবান ভ্রমণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন (আরজেএ)। রোমাঞ্চকর পিকনিকের পরিকল্পনায় মুগ্ধ সাংবাদিকরা মেঘ-পাহাড়ের লুকোচুরি, ঝর্ণার শীতলতা এবং আদিবাসী সংস্কৃতি উপভোগ করেছে।

গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয় সদস্যরা। দুপুর সাড়ে ১২টায় বান্দরবান শহরের বাস স্টেশনে পৌঁছে হালকা নাস্তা শেষে সাংবাদিকদের বহর ছুটে যায় বালাঘাটা বাজারের দিকে। আয়োজনকারীরা তুলা উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে সমস্ত ব্যবস্থা সম্পন্ন করেন। রেস্ট হাউজে পৌঁছে সদস্যরা নিজের পছন্দ মতো রুমে প্রবেশ করেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সদস্যদের মধ্যে সৌহার্দ্য এবং সম্পর্ক আরও দৃঢ় হয়।

দৈনিক আইনবার্তার বান্দরবান প্রতিনিধি সাংবাদিক কাজী জুয়েল দুটি জিপ গাড়ি নিয়ে রেস্ট হাউজের সামনে হাজির হন। এরপর দুপুরের খাবার শেষে নিলাচল ও প্রান্তিক লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। প্রান্তিক লেকের শান্ত এবং নিরিবিলি পরিবেশে সাংবাদিকরা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পান। অপরূপ প্রাকৃতিক দৃশ্য ও মনোরম পরিবেশের জন্য বিখ্যাত নিলাচল ভ্রমণকারীদের মুগ্ধ করে।

দিনশেষে রেস্ট হাউজে ফেরার পর ঘরোয়া পরিবেশে রাতের খাবার ও আলোচনা সভার আয়োজন হয়। এসময় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোছাইন জিসান। সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিক সংগঠন আরজেএ’র সভাপতি এস এম পিন্টু বলেন, ‘এ ধরনের প্রকৃতি ভ্রমণ আমাদের কাজের প্রতি ভালোবাসা এবং একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে। বান্দরবানের অপূর্ব সৌন্দর্য আমাদের অনেক নতুন অভিজ্ঞতা দিয়েছে।’

প্রথম দিনটি কেবল ভ্রমণই ছিল না, বরং প্রকৃতির মাঝে সময় কাটিয়ে একযোগভাবে সম্পর্ক গড়ার এক অমূল্য সুযোগ ছিল।

দ্বিতীয় দিন শুরু হয় সকাল নাস্তায়। এরপর সংগঠনের সদস্যরা জিপ ভাড়া করে বান্দরবানের ঐতিহ্যবাহী পর্যটন স্থান নীলগিরির উদ্দেশ্যে রওনা হন। দুপুরে সাড়ে ১২টার দিকে ২২০০ ফুট উচ্চতায় নীলগিরি পর্যটন কেন্দ্রে পৌঁছান। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা সাংবাদিকরা প্রকৃতির মাঝে হারিয়ে যান। পাহাড়ি অঞ্চল, সবুজ ছায়া ও অপরূপ সৌন্দর্য সকলকে মুগ্ধ করে।

দুপুরে স্থানীয় রেস্টুরেন্টে খাবার শেষে বান্দরবান শহরে ফেরার পথে শৈলপ্রভাত ঝর্ণা দর্শনের সুযোগ পান। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ সকলের মনকে প্রশান্ত করে। পাশাপাশি পাহাড়ি আদিবাসিদের ছোট মার্কেট ঘুরে সদস্যরা বাজার করতে পারেন। সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান শহরে পৌঁছে অভিজাত রিসোর্ট মেঘদূতে জাঁকজমকপূর্ণ ভোজনের আয়োজন হয়।

এসময় আরজেএ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন বান্দরবান সেনা জোন এনসিও মঞ্জুরুল ইসলাম ও সোহান। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম চৌধুরীর সাথে চা আড্ডা ও ফটো সেশনের আয়োজন হয়। রাত ৯টার মধ্যে রেস্ট হাউজে ফিরে ঘরোয়া রান্না ও আনন্দ-আড্ডায় দিন শেষ হয়।

ভ্রমণের শেষ দিন শনিবার সকালে নাস্তা শেষে দুপুর ১২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন সদস্যরা। প্রকৃতির মাঝে কাটানো এই দুই দিন এবং একে অপরের সঙ্গে সময় ভাগাভাগি করে সবাই নবোদ্যম ও সজীব হয়ে ফিরে আসে।

আরজেএ’র সভাপতি এস এম পিন্টু বলেন, ‘আমরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু এমন একটি ভ্রমণ আমাদের সকলকে একত্রিত করে, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ দেয় এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে।’

সংগঠনের সভাপতি এস এম পিন্টুর নেতৃত্বে তিনদিনের বান্দরবান ভ্রমণে অংশ নেন দৈনিক দেশবার্তার স্টাফ রিপোর্টার এম আর আমিন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের নাছির উদ্দিন রকি, সকালের সময়ের সেলিম চৌধুরী, ফয়েজ রেজা, শেখ মোরশেদ আলম, দৈনিক চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ও জয় নিউজের বার্তা সম্পাদক রাজীব সেন প্রিন্স, দৈনিক আইন বার্তার ব্যুরো প্রধান আব্দুল মতিন চৌধুরী রিপন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের মোস্তফা জাহেদ, দৈনিক সাঙ্গুর মো. আলমগীর, সাংবাদিক জাহাঙ্গীর আলম, দৈনিক জনবানী মো. এরশাদ, ডেইলি মনিং গ্লোরি রাকিব উদ্দিন, সিটিজি পোস্ট হাসান সৈকত, দৈনিক সোনালী কন্ঠ পরিতোষ বড়ুয়া রানা, সময়ের কন্ঠস্বর গাজী গোফরান, আনিসুর রহমান ও মো. তৈয়ব চৌধুরী।

সাংবাদিক কাজী জুয়েল শুরু থেকেই ভ্রমণের প্রতিটি পর্যায়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সময় ও শ্রম দিয়েছেন। আরজেএ তাঁর অবদান ও সহযোগিতার জন্য চিরকৃতজ্ঞ।

একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]