টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধী চক্র

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ধানের শীষের জোয়ার দেখে হতভম্ব হয়ে গেছে স্বাধীনতা বিরোধী চক্র, তারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য

2026-02-11T15:06:08+06:00
2026-02-11T15:06:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে স্বাধীনতা বিরোধী চক্র
ফেসবুক স্ট্যাটাসে নাছির উদ্দিন চৌধুরী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম 
ধানের শীষের জোয়ার দেখে হতভম্ব হয়ে গেছে স্বাধীনতা বিরোধী চক্র, তারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ—২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। 

বুধবার (১১ ফিব্রুয়ারি) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।  

এতে আরও উল্লেখ করা হয়, রাতভর বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে এই চক্রটি। এরমধ্যে দিরাই উপজেলার ডাইয়ারগাঁওয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে বেঁচেছে এক দুষ্কৃতিকারী। এক্ষেত্রে আমাদের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, কেউ টাকা দিয়ে ভোট কিনতে গেলে তাকে আটকে রাখুন, আইন—শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।

১০ ফেব্রুয়ারি সকাল থেকে প্রচারণা বন্ধ হলেও কোথাও কোথাও দাঁড়িপাল্লার  সমর্থনে প্রচারণা চালানো হয়েছে। এরমধ্যে শাল্লার সাতপাড়ার একটি ভিডিও আমাদের কাছে এসেছে৷ যেখানে দাড়িপাল্লার লিফলেট বিতরণ করে ভোট চাওয়া হচ্ছে৷
একইভাবে দিরাইয়ের রাজানগর ইউনিয়নে উঠান বৈঠক করা হচ্ছিলো, খবর পেয়ে আর্মিদের একটি দল সেখানে ছুটে গেলে তারা পালিয়ে যায়। ইনশাল্লাহ যেভাবে বিপুল আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ঠিক একইভাবে বিপুল ভোটের ব্যবধানে দিরাই—শাল্লায় ধানের শীষ বিজয়ী হবে।

তিনি আরও উল্লেখ করেন, উন্নয়নের জন্য,  সরকারি দলের এমপির জন্য, হিন্দু মুসলিমের সম্প্রীতির জন্য, মহান স্বাধীনতার চেতনাকে ধরে রাখার জন্য, দিরাই শাল্লার মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দেবে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ—২ আসনে প্রতিদ্বন্দ্বি অন্য দুই প্রার্থী হলেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]