সেনাবাহিনী মোতায়েনে প্রধান নির্বাচন কমিশনারকে জামায়েতের চিঠি

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ–৪ (বিশ্বম্ভরপুর উপজেলা) আসনের কয়েকটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী না দেওয়ায় উদ্বেগ জানিয়ে প্রধান

2026-02-11T15:29:06+06:00
2026-02-11T15:29:06+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সেনাবাহিনী মোতায়েনে প্রধান নির্বাচন কমিশনারকে জামায়েতের চিঠি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ–৪ (বিশ্বম্ভরপুর উপজেলা) আসনের কয়েকটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী না দেওয়ায় উদ্বেগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার  ও জেলা রিটানিক কর্মকর্তা বরাবরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  চিঠি পাঠানো হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশম্ভরপুর উপজেলা যুব জামায়েতের সভাপতি মোহাম্মদ নূরুল আলম সাগর ইমেইলে এই চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন। 

চিঠিতে বলা হয়, সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মাঠে না থাকায় ভোটকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে পারে। এনিয়ে সাধারণ ভোটাররা ও শঙ্কায় রয়েছেন। নির্বিঘ্নে ভোটারদের উপস্থিতি বাড়াতে ও ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে আহবান জানানো হয়। 

এছাড়াও ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্ট এজেন্টের একটি অংশ দাড়িপাল্লা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নির্দিষ্ট প্রার্থী/গোষ্ঠীর পক্ষে প্রভাব বিস্তার, ভোট গ্রহণ ও গণনায় অনিয়ম সৃষ্টি এবং ভোটারদের ভোটাধিকার ব্যাহত করার চক্রান্তে লিপ্ত হতে পারে  বলে আবেদনে আশঙ্কা কথা জানানো হয়।
 
বিশম্ভরপুর উপজেলার  চিনাকান্দি, ছাতারকোনা, সিরাজপুর বাগগাঁও, রামপুর, হালাবাদী, কাচিরগাতি, মেরুয়াখলা,  ফুলভরি, গন্ডামারা, মিয়ারচর সহ বেশ কয়েকটি কেন্দ্রের পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোটারদের বাধা হতে পারে দাবি করা হয়।

এছাড়াও প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়া, পোলিং এজেন্ট নিয়োগ ও ভূমিকা নিয়ে পক্ষপাতের সম্ভাবনা, ভোট গ্রহণ ও গণনায় প্রভাব বিস্তারের আশঙ্কার কথা জানানো হয়।

ভোটকেন্দ্রে  দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পুলিং অফিসারদের নিরপেক্ষতা জরুরি ভিত্তিতে যাচাই করা, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবর্তন ও নিরপেক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের বিশেষ মনিটরিং জোরদার করতে চিঠিতে অনুরোধ জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]