সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের মধ্য দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ পুনরায় শুরু হয়েছে।মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি

2026-03-03T16:08:26+06:00
2026-03-03T16:08:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম 
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের মধ্য দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েলসহ এলজিইডির অন্যান্য প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুর বড় মাঠের মাঝখান দিয়ে যাওয়া এই সড়কটি সার্কিট হাউস, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শিশু একাডেমি এবং বিজিবি দিনাজপুর সেক্টরে যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। গুরুত্বপূর্ণ এই জনপদ ও শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুশ্চিন্তা দেখা দিয়েছিল।

সড়কটির সংস্কার কাজ পুনরায় পুরোদমে শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চলাচলকারী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। তবে সড়ক সংস্কারের পাশাপাশি স্থানীয়দের বড় একটি অংশ দাবি তুলেছেন, ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানকে যেন দ্রুত কাঁটাতারের বেড়া মুক্ত করা হয়।

নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান পরিদর্শন শেষে কাজের গুণমান বজায় রেখে দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করার তাগিদ দেন। সড়কটি চালু হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসগুলোতে যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]