শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে হুইপ ও জোটের নারী এমপিদের শ্রদ্ধা

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত

2026-05-04T18:32:20+06:00
2026-05-04T18:32:20+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে হুইপ ও জোটের নারী এমপিদের শ্রদ্ধা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩২ পিএম 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও স্বতন্ত্র জোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। 

সোমবার (০৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকারী সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, সানজিদা ইসলাম তুলি ও মানসুরা আক্তারসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা। 

এ সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]