খাল পুনঃখননে বদলে যাবে সাটুরিয়ার কৃষি ও জনজীবন: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।সোমবার (১১

2026-05-11T19:49:19+06:00
2026-05-11T19:49:19+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খাল পুনঃখননে বদলে যাবে সাটুরিয়ার কৃষি ও জনজীবন: বিমানমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৯ পিএম 
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদী সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় কৃষকরা সেচ সংকট ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন। এই পুনঃখনন কার্যক্রম শেষ হলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে।”

তিনি আরও বলেন, “সরকার শুধু অবকাঠামো উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শত শত অতিদরিদ্র মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।” অনুষ্ঠানে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, “জনগণের টাকার প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।” এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]