রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল

2026-09-03T15:53:35+06:00
2026-09-03T15:53:35+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
নওগাঁর রাণীনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, গত কয়েক দিনে উপজেলার ছোট যমুনা নদী, বিল ও আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১০৪৪
গত তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]