‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও বিভিন্ন সেবা এক ক্লিকে পৌঁছে দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’।বৃহস্পতিবার

2026-09-03T15:46:27+06:00
2026-09-03T15:46:27+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও বিভিন্ন সেবা এক ক্লিকে পৌঁছে দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী ও সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম। অনুষ্ঠানে কারিগরি সহায়তায় সার্বিক সহযোগিতা করেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিকেদের সমস্যা ও সেবা ডিজিটালাইজড করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত না হন, বরং সেগুলোর দ্রুত ও গুণগত সমাধান পান-তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে, তবে এর সুফল পেতে হলে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। এর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা নিষ্কাশন, সড়কবাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধার জন্য সরাসরি আবেদন করা এবং সেগুলোর অগ্রগতি তদারকি করা যাবে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১০৪৪
গত তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]