পাবনায় যৌথ অভিযানে অপহৃত তরুণ-তরুণী উদ্ধার

পাবনা প্রতিনিধি

সারাদেশ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত এক তরুণ ও তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি

2026-05-16T16:22:05+06:00
2026-05-16T16:22:05+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পাবনায় যৌথ অভিযানে অপহৃত তরুণ-তরুণী উদ্ধার
মোটরসাইকেল ফেলে পালিয়েছে অপহরণকারীরা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:২২ পিএম 
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে অপহৃত এক তরুণ ও তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেদের মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে অপহরণকারীরা। পরে ঘটনাস্থল থেকে সেটি জব্দ করা হয়।

শনিবার ভোররাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে অপহরণের এই ঘটনা ঘটেছিল।

উদ্ধার হওয়া তরুণ-তরুণী হলেন- পাবনার চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামের তরিকুল ইসলাম সনম (১৯) ও তাঁর বান্ধবী ঈশ্বরদী উপজেলার বাসিন্দা নীলা খাতুন (১৯)।

ডিবি পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার তরিকুল ইসলাম সনম বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাবনা শহরের উদ্দেশ্যে বের হন। পরে তিনি পাবনা থেকে বান্ধবী নীলাকে সঙ্গে নিয়ে ভাঁড়ারা জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। নীলার একটি মানত ছিল যে তিনি ঐতিহ্যবাহী ওই মসজিদে ৫০০ টাকা দান করবেন।

পথিমধ্যে অজ্ঞাতনামা অপহরণকারীরা তাঁদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে। পরে সনমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁদের হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। পরবর্তীতে তরিকুলের মা বিষয়টি পুলিশকে জানান।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশে অভিযানে নামে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা সদর থানার দুর্গম চর তারাপুর ও চর ভাঁড়ারা এলাকায় রাতভর অভিযান চালানো হয়। একপর্যায়ে আজ ভোররাতে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে অপহৃত তরিকুল ও নীলাকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহৃতরা পুলিশকে জানিয়েছে, দুর্বৃত্তরা তাঁদের বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তরসহ এ ঘটনায় পাবনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]