গাইবান্ধার মন্দির গুঁড়িয়ে দেওয়ার অব্যাহত হুমকি: ঐক্য পরিষদের উদ্বেগ

ইউএনবি

জাতীয়

গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার মহলবিশেষের সাম্প্রদায়িক হুমকির অব্যাহত

2026-06-07T14:22:03+06:00
2026-06-07T14:22:03+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
গাইবান্ধার মন্দির গুঁড়িয়ে দেওয়ার অব্যাহত হুমকি: ঐক্য পরিষদের উদ্বেগ
ইউএনবি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:২২ পিএম 
গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার মহলবিশেষের সাম্প্রদায়িক হুমকির অব্যাহত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিষদ।

বিবৃতিতে সংগঠনটি জানায়, হামলার হুমকিসম্বলিত এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার ফলে স্থানীয় জনগণসহ সারা দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী গভীরভাবে শঙ্কিত ও সন্ত্রস্ত। তারা যেকোনো মুহূর্তে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কা করছে।

এই অবস্থায় ঐক্য পরিষদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জোর আবেদন জানিয়েছে। পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, মন্দিরে দেবদেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ নানা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানা রয়েছে। এছাড়াও বেশ কিছু কাল ধরে মন্দিরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]