গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষ, ট্রাফিক-পুলিশসহ নিহত ২

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে পাঁচ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ

2025-06-15T10:56:08+06:00
2025-07-04T17:15:43+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষ, ট্রাফিক-পুলিশসহ নিহত ২
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১০:৫৬ এএম  আপডেট: ০৪.০৭.২০২৫ ৫:১৫ পিএম
গোপালগঞ্জে পাঁচ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দায়ী যানবাহন জব্দ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, গতকাল শনিবার রাত আটটার দিকে খুলনার উদ্দেশে ঢাকার যাত্রাবাড়ী থেকে বলেশ্বর পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রওনা দেয়। ভোর চারটার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এ সময় একই দিক থেকে আসা আরমান পরিবহন ও এসপি গ্রিনলাইনের বাস এবং একটি প্রাইভেট কার দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী। তিনি খুলনার সোনাডাঙ্গার দেবেনবাবু রোডের আবদুল হামিদ ব্যাপারীর ছেলে।

আহত ব্যক্তিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম রায় বলেন, ভোর থেকেই আহত রোগী আসতে শুরু করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]