গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ও

2026-06-14T16:05:54+06:00
2026-06-14T16:05:54+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
গণমাধ্যম খাতের সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:০৫ পিএম 
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে, যা তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে তুলেছে।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে, যা গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। শুধু জুলাই সনদ নয়, সরকারের উচিত গণভোটের রায়ও বাস্তবায়ন করা।

সোশ্যাল মিডিয়ায় নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও নীতিমালা থাকা জরুরি।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে গণমাধ্যমকে সীমিত করা হচ্ছে। 

দলীয় লোক নিয়োগের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]