এসএমপি’র ট্রাফিক সপ্তাহ: নিয়ম মানলেই মিষ্টিমুখ

সিলেট অফিস

সারাদেশ

ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীতে ১৪ জুন থেকে শুরু হওয়া ট্রাফিক

2026-06-18T17:37:44+06:00
2026-06-18T17:37:44+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এসএমপি’র ট্রাফিক সপ্তাহ: নিয়ম মানলেই মিষ্টিমুখ
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম 
"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীতে ১৪ জুন থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ-২০২৬ চলছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। 

এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের কাগজপত্র ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার যাচাই করা হয়। যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় এবং যারা হেলমেট ব্যবহার করেন, তাদের মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়। অন্যদিকে হেলমেটবিহীন চালকদের মামলা না দিয়ে তাৎক্ষণিক হেলমেট ক্রয়ের সুযোগ দেওয়া হয়। 

এসএমপির মিডিয়া সেল জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে বেশ কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা পুরো ট্রাফিক সপ্তাহজুড়ে চলবে। 

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে, সঠিক কাগজপত্রধারী ও ট্রাফিক আইন মেনে চলা চালকদের স্বীকৃতিস্বরূপ মিষ্টিমুখ করানো, মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহের লক্ষ্যে বিভিন্ন হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি থাকা চালকদের দ্রুত ও সহজ প্রক্রিয়ায় কাগজপত্র নবায়ন বা সংগ্রহের সুযোগ নিশ্চিত করার উদ্যোগ এবং ট্রাফিক সপ্তাহ চলাকালে কিংবা পূর্বে দায়েরকৃত মামলা ও জরিমানার অর্থ ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ের মধ্যে পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান।

উল্লেখ্য, সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ জুন ২০২৬খ্রি. পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সাবেক মেয়র মনজুর প্রতিষ্ঠিত স্কুলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিলেটে হামে উদ্বেগ বাড়ছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৪
সীমান্ত ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]