কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার

দেশবার্তা ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০

2026-07-14T12:15:06+06:00
2026-07-14T14:12:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
কাতারের সাবেক আমিরের প্রয়াণে দোহার উদ্দেশে স্পিকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ২:১২ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। 

সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এই দ্বিপাক্ষিক সাক্ষাতের পাশাপাশি স্পিকার, আধুনিক কাতারের স্থপতি হিসেবে সমাদৃত দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করবেন এবং শোকার্ত রাজপরিবার ও কাতারের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফিরে আসার কথা রয়েছে। 

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]