সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।বুধবার (১৫ জুলাই)

2026-07-15T15:27:27+06:00
2026-07-15T20:04:00+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:০৪ পিএম
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের অংশ হিসেবে তারা সড়কে অবস্থান নেন। ব্যস্ততম এই মোড়টি বন্ধ হয়ে যাওয়ায় চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

দুপুর আড়াইটার পর সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা দলে দলে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা সড়কের ওপর বসে পড়লে মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ পরীক্ষা স্থগিতের দাবিসংবলিত বিভিন্ন স্লোগান দিতে এবং প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়কে কেন্দ্র করে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় অনেক যাত্রীকে বাস ও অন্যান্য গণপরিবহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে। হঠাৎ এমন অচলাবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন আটকে থাকা সাধারণ চালকেরাও। 

ঠিকানা পরিবহনের এক বাসচালক জানান, মোড়ে আসার পর হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বা রাস্তা ছাড়বে, তা অনিশ্চিত।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াননি।

উল্লেখ্য, পরীক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]