ফাইনালের মঞ্চে টম ক্রুজের বৈশ্বিক ঐক্যের ডাক

দেশবার্তা ডেস্ক

বিনোদন

তারকার আলো, জমকালো পরিবেশনা আর কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম—২০২৬ বিশ্বকাপ ফুটবলের সমাপনী মঞ্চ ছিল একেবারেই অন্যরকম। জেনিফার হাডসন,

2026-07-20T19:40:11+06:00
2026-07-20T19:40:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ফাইনালের মঞ্চে টম ক্রুজের বৈশ্বিক ঐক্যের ডাক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম 
তারকার আলো, জমকালো পরিবেশনা আর কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম—২০২৬ বিশ্বকাপ ফুটবলের সমাপনী মঞ্চ ছিল একেবারেই অন্যরকম। জেনিফার হাডসন, ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা কিংবা কে-পপ ব্যান্ড বিটিএস—মঞ্চ মাতানো পরিবেশনায় কে ছিলেন না। তবে এই সব আয়োজনের মাঝেও পুরো স্টেডিয়ামকে এক মুহূর্তে নিস্তব্ধ ও আবেগে আপ্লুত করে দিলেন হলিউড তারকা টম ক্রুজ।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার হাইভোল্টেজ ফাইনাল শুরুর ঠিক আগে মাইক্রোফোন হাতে নেন ‘মিশন ইম্পসিবল’ খ্যাত এই অভিনেতা। তাঁর দরাজ ও সিনেমাটিক কণ্ঠে ফুটে ওঠে ফুটবল, মানবতা ও বিশ্ব ঐক্যের এক অসাধারণ বর্ণনা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে ছড়িয়ে থাকা ৩৯ দিনের ফুটবল উৎসবকে এক সুতোয় বেঁধে টম ক্রুজ বলেন, ‘৩৯ দিন আগে এই মহাযজ্ঞের সূচনা হয়েছিল। সাগর পেরিয়ে, সীমানা ছাড়িয়ে, হাজারো সংস্কৃতিকে স্পর্শ করে এই যাত্রা আজ চূড়ান্ত বিন্দুতে। ফুটবল যে কেন পুরো পৃথিবীর খেলা, তারা তা আমাদের চোখের সামনে প্রমাণ করে দিল।’

তাঁর এই রূপক বর্ণনার সঙ্গেই মাঠে প্রবেশ করেন অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকাবাহী শিল্পীরা। দৃশ্যটি গ্যালারিতে তৈরি করে এক অভূতপূর্ব আবেগঘন মুহূর্ত।

ফুটবলকে কেবল একটি খেলা হিসেবে নয়, বরং বৈশ্বিক মেলবন্ধনের হাতিয়ার হিসেবে তুলে ধরে ক্রুজ আরও যোগ করেন, ‘ফুটবলের এমন এক নিজস্ব ভাষা আছে, যেখানে কোনো শব্দের দরকার পড়ে না। এই শক্তি মানুষকে এক করে, অচেনাকে বানিয়ে ফেলে কাছের বন্ধু। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের একতা।’

খেলোয়াড় থেকে শুরু করে স্বেচ্ছাসেবী এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক—বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মানুষকে নিজের উচ্চারণে সম্মান জানান এই হলিউড তারকা।

বক্তব্যের ইতি টানেন এক উদাত্ত আহ্বানে— ‘এটাই ফুটবল, এটাই আমাদের ঐক্য, আর এটাই মহত্ত্ব। আসুন, আমরা এই একতাকে উদ্‌যাপন করি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]