জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কুরবানি পেশ করতে হবে

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৫ জুলাই) দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল

2026-07-25T16:01:48+06:00
2026-07-25T16:01:48+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম
জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কুরবানি পেশ করতে হবে
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম 
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৫ জুলাই) দরিমাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় শুরু হওয়া এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু সাদিক, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খোন্দকার আলী মুহসিন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, "যুগে যুগে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে জান ও মালের ত্যাগ এবং কুরবানি পেশ করেছেন, ইসলামী আন্দোলনকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জামায়াতের রুকনদেরও সেভাবেই জান ও মালের কুরবানি পেশ করতে হবে।"

তিনি আরও বলেন, "প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে।" রুকনদের উদ্দেশে তিনি বলেন, "প্রতিটি পাড়া ও মহল্লায় জামায়াতের ইউনিট গড়ে তুলতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন বলেন, "সংগঠনকে সুসংগঠিত ও যুগোপযোগী করতে হলে রুকনদের সংগঠনের প্রতি আরও অনুগত হতে হবে। প্রয়োজনে দায়িত্বশীলদের সুচিন্তিত পরামর্শ দিতে হবে। একই সঙ্গে বিশেষ প্রয়োজনে দায়িত্বশীলদের সঙ্গে পারস্পরিক এহতেসাব করতে হবে।"

শিক্ষা শিবিরে জেলার প্রায় ৪০০ রুকন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]