দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে

2026-08-04T12:52:50+06:00
2026-08-04T12:52:50+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অপরাধ
দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫২ পিএম 
চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।’

আসামিদের মধ্যে রাহুল পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় শেষে অপর আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে, ওই দুই তরুনীসহ তাদের কয়েকজন বন্ধু ২০২২ সালের ২৫ জুন বিকেলে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে ঘুরতে বের হয়। রাত পৌনে ১০ টার দিকে কেরানীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে যায়। খাওয়া-দাওয়া শেষে  বাসায় ফেরার জন্য শুভাঢ্যা এলাকায় অটোরিকশা খুঁজছিল। সেই অবস্থায় একটি অটোমিশুক নিয়ে আসামিরা তাদের পথরোধ করে। আসামিরা তাদের মারতে মারতে রতনের খামার নামক স্থানে অন্ধকার মাঠে নিয়ে যায়। দুই বান্ধবীর বন্ধুদের ভয়-ভীতি দেখিয়ে মারধর করে তাদের টাকা-পয়সা, মোবাইল নিয়ে নেয়। এরপর ওই দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে। তাদের মোবাইলও তারা নিয়ে নেয়। পরে দুই তরুণীর বন্ধুরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় এক তরুণীর বাবা ২৯ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। মামলা দায়েরের পর মিনহাজ আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে এক তরুণীর মোবাইল উদ্ধার করা হয়। মোবাইলে ভুক্তভোগী দুই তরুণীকে ধর্ষণের ভিডিও পাওয়া যায়।

মামলার তদন্ত শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরজিৎ কুমার ঘোষ ৬ যুবককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ট্রাইব্যুনাল থেকে ৬ আসামির সাজার রায় এলো।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

চার মাসে বিপিসির লোকসান প্রায় ১৯ হাজার কোটি টাকা
চীনের অর্থনীতি পরিবর্তনের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠলো এলাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার ১০ রুপি

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]