যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিকভাবে তৈরি পোশাক আমদানিতে বড় ধরনের মন্দাভাব দেখা গেছে।

2026-08-07T16:13:40+06:00
2026-08-07T16:13:40+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বছরের প্রথমার্ধে আয় ও রপ্তানি কমলেও জুনে প্রবৃদ্ধিতে ফেরার ইঙ্গিত
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম 
সংগৃহীত ছবি
চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রের বাজারে সামগ্রিকভাবে তৈরি পোশাক আমদানিতে বড় ধরনের মন্দাভাব দেখা গেছে। তবে বৈশ্বিক এই নিম্নগতির মধ্যেও প্রধান প্রতিযোগী দেশ চীন ও ভারতের তুলনায় মার্কিন বাজারে তুলনামূলক ভালো ও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। প্রথমার্ধের সার্বিক হিসাবে বাংলাদেশের পোশাক রপ্তানি কিছুটা কমলেও, জুনের একক মাসের পারফরম্যান্সে প্রবৃদ্ধিতে ফেরায় দেশের প্রধান এই সেবা খাতে আশাবাদের নতুন বার্তা মিলছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৪ শতাংশ কমে ৩ হাজার ৫০৯ কোটি ডলারে নেমে এসেছে। পণ্যের পরিমাণের হিসাবে (স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট-এসএমই) মার্কিন বাজারে পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৫০ শতাংশ, যদিও এ সময় বিশ্ববাজার থেকে তাদের আমদানিকৃত প্রতি ইউনিট পোশাকের গড় মূল্য বেড়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ।

চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলার, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কম। এ সময় পরিমাণের দিক থেকে বাংলাদেশ থেকে পোশাক পাঠানো কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ এবং গড় ইউনিট মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ১৫ শতাংশ।

প্রতিযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৮৫ কোটি ৩০ লাখ ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম, যাদের প্রবৃদ্ধি ১ দশমিক ০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে চীনের রপ্তানি ৩৭ দশমিক ৬৯ শতাংশ কমে ৩৫৭ কোটি ১০ লাখ ডলারে ঠেকেছে এবং ভারতের রপ্তানি ২৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১২ কোটি ২০ লাখ ডলারে। বাকিদের মধ্যে ইন্দোনেশিয়া ২৩৩ কোটি ৬০ লাখ ডলার ও কম্বোডিয়া ২৩১ কোটি ১৭ লাখ ডলারের পোশাক রপ্তানি করে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনে সফল হলেও মেক্সিকো ও পাকিস্তানের রপ্তানিতে পতন ঘটেছে।

ছয় মাসের সার্বিক চিত্র ঋণাত্মক হলেও একক মাস হিসেবে জুন ছিল বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য স্বস্তিদায়ক। ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৭৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলারের পোশাক আমদানি করেছে, যা ২০২৫ সালের জুনের আমদানির তুলনায় ৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।

এ বিষয়ে বাংলাদেশ এ্যাপারেল ভয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, একক একটি মাসের ওপর ভিত্তি করে বড় কোনো সমীকরণ টানা ঠিক হবে না। তবে জুনে যুক্তরাষ্ট্রে পণ্যের প্রবাহ ভালো ছিল। সামনের মাসগুলোতে এই ইতিবাচক প্রবণতা ধরে রাখা গেলে তা দেশের জন্য বড় সুফল বয়ে আনবে।

রপ্তানি হওয়া পণ্যের পরিমাণের বিচারে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও পাকিস্তান প্রবৃদ্ধি অর্জন করলেও বাংলাদেশের ভলিউম কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ। তবে চীনের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ কমেছে ২৬ দশমিক ৩০ শতাংশ এবং ভারতের ২২ দশমিক ৭৪ শতাংশ, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ধস।

বৈশ্বিক মন্দার কারণে দর কষাকষিতে একক দামে প্রায় সব দেশকেই ছাড় দিতে হয়েছে। সর্বোচ্চ ১৫ দশমিক ৪৬ শতাংশ দরপতন ঘটেছে চীনের। এছাড়া ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের ক্ষেত্রেও দরপতন ছিল উল্লেখযোগ্য। তবে বাংলাদেশ ও ভিয়েতনামের ইউনিট প্রাইস কমেছে ২ দশমিক ১৫ শতাংশ করে। 

সংশ্লিষ্টদের মতে, প্রথমার্ধে মার্কিন বাজারে বৈশ্বিক মন্দার চাপ সত্ত্বেও প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান যথেষ্ট শক্তিশালী ছিল এবং জুনের এই ইতিবাচক ধারা বজায় থাকলে খাতটি দ্রুত ঘুরে দাঁড়াবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]