ফেনীর আদালতে গিয়েও ‘প্রত্যাখ্যাত’ প্রত্যাহারের আদেশপ্রাপ্ত সেই ওসি

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে দেখা করতে গিয়ে আদালতেই প্রত্যাখ্যাত হয়েছেন দাগনভূঞা থানা থেকে

2026-08-13T14:40:42+06:00
2026-08-13T14:40:42+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীর আদালতে গিয়েও ‘প্রত্যাখ্যাত’ প্রত্যাহারের আদেশপ্রাপ্ত সেই ওসি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে দেখা করতে গিয়ে আদালতেই প্রত্যাখ্যাত হয়েছেন দাগনভূঞা থানা থেকে প্রত্যাহারের আদেশপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান।

আদালত সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খানের এজলাসে হঠাৎ প্রবেশ করেন ওসি নোমান। তিনি পরপর তিনবার স্যালুট দিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরে বিচারক তার পরিচয় জানতে পেরে বলেন, “আপনি এখানে কেন এসেছেন? আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যে আপনাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশই চূড়ান্ত।” এরপর ওসি আদালতকক্ষ ত্যাগ করেন।

এর আগে তিনি বিচারকের খাসকামরায় দেখা করারও চেষ্টা করেছিলেন। তবে আদালত সংশ্লিষ্টরা জানান, অনুমতি ছাড়া বিচারকের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আদালতের প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা পুলিশের কাছে পৌঁছেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই একটি গৃহবধূকে নির্যাতন এবং আরেক গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগে দায়ের করতে চাওয়া দুটি মামলা থানায় গ্রহণ না করায় ওসি নোমানের ভূমিকার সমালোচনা করে আদালত। ওই ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কিশোর অপরাধ ও মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের শপথ
সিলেট নগরীতে অজগর ও দুধরাজ সাপ উদ্ধার
উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের বিল পরিশোধে সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক
মিড ডে মিল অনুগ্রহ নয়, শিক্ষার্থীদের অধিকার

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]