পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকার পয়ানিকান্দায় একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত

2026-08-31T14:17:39+06:00
2026-08-31T14:17:39+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকার পয়ানিকান্দায় একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং মৃত মো. সিদ্দিক খলিফার ছেলে সুজন খলিফা জানান, রাতে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে পিরোজপুর জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান শেখ রাহাত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]