ইরান যুদ্ধের নথির গোপনীয়তা বাড়িয়েছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরান যুদ্ধ সম্পর্কিত তথ্যের গোপনীয়তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের মাধ্যমে পেন্টাগনের অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেমে কয়েক দশকের

2026-09-03T14:30:07+06:00
2026-09-03T14:30:07+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ওয়াশিংটন পোস্ট রিপোর্ট
ইরান যুদ্ধের নথির গোপনীয়তা বাড়িয়েছে পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩০ পিএম 
ইরান যুদ্ধ সম্পর্কিত তথ্যের গোপনীয়তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের মাধ্যমে পেন্টাগনের অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেমে কয়েক দশকের শ্রেণিবদ্ধ সামরিক নথিতে প্রবেশাধিকার আরও সীমিত করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের আদেশ ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্যের গোপনীয়তা আরও বাড়ানো হয়েছে। 

নাম গোপন রাখার শর্তে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-কে এসব কথা জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি। বুধবার (২ সেপ্টেম্বর) দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর আদেশপত্র সংকলন (Secretary of Defense Orders Book-SDOB)-এর সঙ্গে সম্পর্কিত নথিগুলো মার্কিন সামরিক বাহিনীর গোপন তথ্যের নিরাপদ নেটওয়ার্ক (Secret Internet Protocol Router Network-SIPRNet)-এর একটি অভ্যন্তরীণ ওয়েব পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব নথি মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অন্য কোনো উপায়ে এখনো দেখতে পারছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া প্রবেশাধিকার কমিয়ে দেওয়ার ফলে সামরিক পরিকল্পনায় কী ধরনের প্রভাব পড়তে পারে তা স্পষ্ট নয় ।

SIPRNet: এটি মূলত প্রতিরক্ষা কর্মকর্তাদের ও মার্কিন সেনাদের ব্যবহৃত একটি শ্রেণিবদ্ধ সামরিক নেটওয়ার্ক। এতে গোপনীয় হিসেবে শ্রেণিবদ্ধ তথ্য রাখা হয়। অন্যদিকে (top secret) তথ্য উচ্চ নিরাপত্তার নেটওয়ার্কে সংরক্ষণ করা হয়। এখানে প্রবেশাধিকার পাওয়া ব্যাক্তির সংখ্যা আরও কম হয়ে থাকে।

SDOB: এটি মূলত প্রতিরক্ষা মন্ত্রীর আদেশপত্র এবং কমান্ডারদের মতামত সংক্রান্ত নথি। এতে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক ইউনিট, অস্ত্রব্যবস্থা এবং অন্যান্য সম্পদের অবস্থান ও প্রাপ্যতা সম্পর্কে তথ্য থাকে। পাশাপাশি, এটি শীর্ষ সামরিক নেতাদের কোনো আদেশ বাস্তবায়ন অব্যাহত রেখেও আনুষ্ঠানিকভাবে সেই আদেশ নিয়ে আপত্তি বা উদ্বেগ নথিভুক্ত করার সুযোগ দেয়। এই প্রক্রিয়াকে (non-concurring) বলা হয়। non-concurring-এর মানে গৃহীত সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আমার আপত্তি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করছি।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন শীর্ষ সামরিক কমান্ডাররা। ইরানের বিরুদ্ধে অভিযানের বিষয়ে গত ১৪ আগস্টের (SDOB)-এ শ্রেণিবদ্ধ তথ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন শীর্ষ কমান্ডাররা।

কর্মকর্তারা তখন সতর্ক করেছিলেন যে, যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বের অন্যান্য অঞ্চলের হুমকি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়, SDOB-আদেশপত্রে মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনা ইউনিটকে সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চলে রাখার কথা বলা হয়েছিল। আর অন্য কিছু সেনা ইউনিটকে ২০২৭ সাল পর্যন্ত সেখানে রাখার পরিকল্পনা ছিল।

প্রতিবেদনের তথ্য মতে, ইরান অভিযান দীর্ঘায়িত করার বিষয়ে ‘নন-কনকার’ করে আপত্তি জানান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ, জেনারেল ফ্রান্সিস ডোনোভান, অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো ও অ্যাডমিরাল ড্যারিল কডল ।

অন্যদিকে, হেগসেথের কিছু সেনা ইউনিটের মোতায়েন মেয়াদ বাড়ানোর পরিকল্পনায় সম্মতি দেন জেনারেল কেনেথ উইলসবাখ ও জেনারেল ক্রিস্টোফার লানিভ। তবে সকলেই সতর্ক করেন যে এতে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।

তথ্যে গোপনীয়তা নিয়ে মন্তব্য করতে পেন্টাগনের অস্বীকৃতি:

দ্য ওয়াশিংটন পোস্ট-এর এই প্রতিবেদনের বিষয়ে অর্থাৎ তথ্যে প্রবেশাধিকার পরিবর্তন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেন্টাগনের মুখপাত্র সিয়েন পারনেল। তবে, তথ্যের গোপনীয়তা নিয়ে এমন পরিবর্তন ঘটেছে বলে অস্বীকার করেননি সিয়েন।

পত্রিকাটিকে দেওয়া এক বিবৃতিতে পারনেল বলেন, আমরা আগেও বলেছি, অভ্যন্তরীণ কার্যক্রম-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশ্যে আলোচনা করে না ডিপার্টমেন্ট অব ওয়ার। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর আদেশের নথি (Secretary of 

তিনি আরও বলেন, আমাদের সামরিক সদস্যদের সাফল্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ কারণে নিরাপত্তা ও সামরিক কার্যক্রমের সুষ্ঠুতা নিশ্চিত করতে পরিচালনাগত প্রক্রিয়া, বাহিনীর অবস্থান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বিষয়ে পেন্টাগন মুখপাত্র বলেন, Non-concurs স্বাভাবিক বিষয়। Secretary সবসময়ই এগুলো দেখেন। এভাবেই একটি প্রকৃত সামরিক বাহিনী পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন স্থানে আমরা খুব ভালো অবস্থানে আছি।

সীমিত প্রবেশাধিকারে জটিল হবে সামরিক পরিকল্পনা:

একজন সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা (যিনি নিয়মিত এসব নথি পর্যালোচনা করতেন) দ্য ওয়াশিংটন পোস্ট-কে বলেন, SIPRNet থেকে SDOB সরিয়ে নেওয়া অথবা আরও উচ্চ শ্রেণিবিন্যাসের নিরাপত্তাব্যবস্থায় স্থানান্তর করা হলে সরাসরি প্রবেশাধিকার পাওয়া ব্যাক্তির সংখ্যা নাটকীয়ভাবে কমে যাবে।

সাবেক ওই কর্মকর্তা বলেন, কমান্ডার এবং তাদের কর্মীরা সময়-সংবেদনশীল সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নোটিশ দেওয়ার জন্য SDOB-তে প্রবেশাধিকারের ওপর নির্ভর করেন।

উদাহরণ হিসেবে বলা যায়, এক কমান্ড থেকে অন্য কমান্ডে বিমান ও অস্ত্র সরিয়ে নিতে হলে দ্রুত লজিস্টিক ব্যবস্থা গ্রহণ করে সরঞ্জাম ও সম্পদের গন্তব্য পরিবর্তন করতে হয়। সংশ্লিষ্ট তথ্যের প্রবেশাধিকার সীমিত হলে এই প্রক্রিয়া ধীর ও আরও জটিল হয়ে উঠতে পারে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
হামের উপসর্গে আরও ৩ প্রাণহানি, আক্রান্ত ১০৪৪
গত তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ, দুদককে আসিফ মাহমুদ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]