বাঁধনের ওপর হামলা ভিন্নমত দমনের নজির: মহিলা জামায়াত

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর ছাত্রলীগ পরিচয়ে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে

2026-09-09T17:58:51+06:00
2026-09-09T17:58:51+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
বাঁধনের ওপর হামলা ভিন্নমত দমনের নজির: মহিলা জামায়াত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম 

ইতালির ভেনিসে আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর ছাত্রলীগ পরিচয়ে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জুলাই অভ্যুত্থানে অভিনেত্রী বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের ভয়ংকর নজির।

মহিলা জামায়াতের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এমপি বিবৃতিতে বলেছেন, বিদেশের মাটিতে গিয়ে একজন নারী শিল্পী ও তাঁর পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।

হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের জন্য ইতালীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মহিলা জামায়াত। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অভিনেত্রী বাঁধন ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে নাজমুন নাহার বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]