বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়তে হলো পুতুলকে

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে

2026-09-10T13:48:03+06:00
2026-09-10T13:48:03+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
অনিয়ম-জালিয়াতির অভিযোগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়তে হলো পুতুলকে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য প্রদান এবং অন্যান্য অভিযোগের তদন্ত চলার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে পুতুল দাবি করেন, বাংলাদেশে জমির প্লট অধিগ্রহণের বিষয়টি ডব্লিউএইচওতে যোগদানের আগের এবং তা প্রযোজ্য আইনের আওতায় হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন দায়িত্ব পালনে বাধা, বেতন ছাড়া ছুটিতে রাখা এবং প্রায় এক বছর পারিশ্রমিক না পাওয়ায় তার পক্ষে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

বর্তমানে ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে তদন্ত করছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভ্রমণ ব্যয় সংক্রান্ত ৯০১ ডলারের বিষয়টি একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে ঘটেছিল এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও তিনি সংস্থাকে যথাযথ তথ্য দিয়েছিলেন।

সায়মা ওয়াজেদ ২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান শুরু হলে ২০২৫ সালের জুলাই থেকে তিনি অবৈতনিক ছুটিতে ছিলেন।

ডব্লিউএইচও ইতোমধ্যে নতুন আঞ্চলিক পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১২ অক্টোবর মনোনয়ন আহ্বান করা হবে এবং আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]