| চলমান বার্তা: |

বৃহস্পতিবার মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টের এক অনুষ্ঠানে ২০২৭ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দূরে। তখন এ বিষয়ে দেখা যাবে।’
রোহিতের সংক্ষিপ্ত এই বক্তব্যের পর তার বিশ্বকাপে খেলা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। ফলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ কী হবে, সেটি নিয়ে কৌতূহল রয়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
এদিকে ২০২৪ সালের মতো ভারত বিশ্বকাপ জিতলে মুম্বাইয়ে খোলা বাসে বিজয় প্যারেড হবে কি না, রোহিতের কাছে সেই প্রশ্নও করা হয়। ২০২৪ সালে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ে বড় পরিসরে বিজয় উদযাপন হয়েছিল।
তবে এবার খোলা বাসে প্যারেড হওয়ার সম্ভাবনা নাকচ করে রোহিত বলেন, ‘আমি মনে করি না, এবার বাস প্যারেড সম্ভব হবে।’
দেশবার্তা/এমআর
