চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী তারকা কনস্তান্তিনোস কারেতসাসের। ভিয়ারিয়ালের

2026-09-09T17:31:46+06:00
2026-09-09T17:31:46+06:00
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই চোটে মাঠ ছাড়লেন কারেতসাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম 

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না বরুশিয়া ডর্টমুন্ডের ১৮ বছর বয়সী তারকা কনস্তান্তিনোস কারেতসাসের। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ২৫ মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান গ্রিসের এই তরুণ ফুটবলার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও গুরুতর কিছু হয়নি বলে জানিয়েছে ডর্টমুন্ড।

ম্যাচের ২৫ মিনিটে সতীর্থকে পাস দেওয়ার পর অসুস্থ বোধ করেন কারেতসাস। রেফারিকে ইঙ্গিত করে এরপর মাঠে বসে পড়েন তিনি। ডর্টমুন্ডের পক্ষ থেকে জানানো হয়, তার রক্তসঞ্চালনজনিত সমস্যা দেখা দিয়েছিল।

মাঠেই কারেতসাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ওই সময় ম্যাচের স্কোর ছিল ০-০। পরে ডর্টমুন্ড জানায়, আরও পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি ভালো আছেন।

কারেতসাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন ডর্টমুন্ডের গোলকিপার গ্রেগর কোবেল। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক আছে। আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে আমাদের সঙ্গে ফিরবে।’

গত গ্রীষ্মে জেঙ্ক থেকে ৩০ মিলিয়ন ইউরোতে কারেতসাসকে দলে ভেড়ায় ডর্টমুন্ড। বেলজিয়ামের সাবেক এই যুব দলের ফুটবলারকে ঘিরে ক্লাবটির প্রত্যাশাও ছিল অনেক।

কারেতসাসকে হারিয়েও ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়েছে ডর্টমুন্ড। ৩-২ গোলের এই জয়ে রেনাতো ভেইগার আত্মঘাতী গোলের পর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করেন সেরহু গিরাসি। ডর্টমুন্ডের হয়ে এটি ছিল গিরাসির ১০০তম ম্যাচ।

মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেও নিজেদের জালেও একবার বল পাঠান গিরাসি। ভিয়ারিয়ালের অন্য গোলটি করেন সান্তিয়াগো মৌরিনো।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

বিশ্ববাজারে সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে দেশের খাদ্যপণ্য: খাদ্যমন্ত্রী
রাজ কাপুর বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
ধারাবাহিক পতনে শেয়ারবাজার
রাজশাহীতে সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন
হ্যাকিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

সর্বাধিক পঠিত 

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু
এআইয়ের সাহায্যে যেভাবে তৈরি করবেন আশির দশকের ছবি
বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার
প্রকাশ্যে এলো রাহুল-শ্রদ্ধার রোমান্টিক মুহূর্ত
নিহত সেনাসদস্য পিয়াস মাত্র কয়েকদিন আগে সন্তানের বাবা হয়েছেন
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]