সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে’ ইয়েমেনের সশস্ত্র

2026-09-17T10:59:29+06:00
2026-09-17T10:59:29+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুতিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম 
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে’ ইয়েমেনের সশস্ত্র বাহিনী মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে সৌদি আরব ৪৫০টি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হুতিদের প্রকাশ করা একটি ভিডিওতে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং মারিব প্রদেশে এর ধ্বংসাবশেষের দৃশ্য দেখা যায়।

চার মিনিটের ভিডিওটিতে প্রথমে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করার দৃশ্য দেখানো হয়। এরপর রাতের দৃশ্যে তীব্র আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ধারণ করা দৃশ্য।

পরবর্তী দিনের দৃশ্যে পাথুরে মরুভূমির বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা পোড়া ও বেঁকে যাওয়া ধাতব ধ্বংসাবশেষ দেখা যায়। ভিডিওতে পোড়া কাঠামোর বিভিন্ন অংশের কাছ থেকে ধারণ করা দৃশ্য এবং সৌদি বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিহ্ন থাকা একটি বড় উল্লম্ব স্ট্যাবিলাইজারও দেখা যায়।

ধ্বংসাবশেষের আশপাশে সামরিক পোশাক ও ইয়েমেনি পোশাকের মিশ্রণে সজ্জিত সশস্ত্র ব্যক্তিদের দেখা যায়। তাদের কয়েকজনের হাতে রাইফেল ছিল এবং একজনকে ধ্বংসাবশেষের দিকে ইঙ্গিত করতে দেখা যায়।

ভিডিওতে হুতি যোদ্ধাদের পিকআপ ট্রাকে করে মরুভূমির মধ্য দিয়ে দ্রুত এগিয়ে যেতেও দেখা যায়। একপর্যায়ে সামনের একটি গাড়ির দিকে গুলি ছুড়তে দেখা যায়।

এ সময় ভিডিওতে এক যোদ্ধাকে বলতে শোনা যায়, আল্লাহর ইচ্ছায় আমরা এখন শত্রুকে... বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]