নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-09-17T11:06:22+06:00
2026-09-17T11:06:22+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ এএম 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ওই বৈঠকে ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ-পরবর্তী কৌশল এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে। ট্রাম্প ও তাঁর শীর্ষ কর্মকর্তারা যুদ্ধ-পরবর্তী বা ‘পরবর্তী দিনের’ একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। চলতি মধ্যবর্তী নির্বাচনের পর ওই পরিকল্পনা চূড়ান্ত করার কথা রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এখন পর্যন্ত দুই নেতার মধ্যে কোনো বৈঠক আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।

এর আগে গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। ওই বৈঠকে তিনি গাজা নিয়ে একটি শান্তি পরিকল্পনার খসড়া তাদের সামনে উপস্থাপন করেন। এর এক সপ্তাহ পর পরিকল্পনাটি প্রকাশ্যে আনেন তিনি। পরবর্তী সময়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]