মাদকমুক্ত হোক রাঙামাটি, ক্রীড়া হোক হাতিয়ার: এমপি দীপেন

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, মাদকমুক্ত হোক রাঙামাটি, ক্রীড়া হোক হাতিয়ার। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি

2026-09-18T15:18:06+06:00
2026-09-18T15:18:06+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদকমুক্ত হোক রাঙামাটি, ক্রীড়া হোক হাতিয়ার: এমপি দীপেন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, মাদকমুক্ত হোক রাঙামাটি, ক্রীড়া হোক হাতিয়ার। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত  ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, এক সময় ফুটবল খেলা নেশা হলেও এখন পেশায় পরিণত হয়েছে। ফুটবল এবং ফুটবলারদের উন্নয়নে সকল ধরণের সহযোগিতা করা হবে। এমপি আরও বলেন, এ জেলায় ফুটবল খেলাকে আরও বেশি জনপ্রিয় করার জন্য সকলের সহযোগিতা দরকার। যারা আজ ফাইনালে বিজয়ী এবং পরাজিত হয়েছে উভয় দলকে অভিনন্দন জানায়।

এর আগে ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাঙামাটি সদর  উপজেলা বনাম বিলাইছড়ি উপজেলা ফুটবল দল। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বিলাইছড়ি উপজেলা ফুটবল দল রাঙামাটি সদর উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে।আগত অতিথিবৃন্দরা বিজয়ী এবং পরাজিত দলকে প্রাইজমানি এবং ট্রফি বিতরণ করেন। এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেন, রাঙামাটি রিজিয়ন।

ফাইনাল খেলার অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, ডিজিএফআই রাঙামাটি শাখার কর্নেল জিএস  মোহাম্মদ সাদাত বিন শহীদ, জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, ক্রীড়া সংগঠক ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়। খেলায় জেলার ১০টি উপজেলার ফুটবল দল অংশ নেন।

দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

যুদ্ধের ধাক্কায় ইয়েমেন,তীব্র হচ্ছে মানবিক সংকট
রঙিন বাতির ফাঁদে সবজি বাজার
সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারে নতুন নিয়ম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]