হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরবাইক দুর্ঘটনায় কবির হোসেন(৩২)নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া(২৪) নামে আরও

2026-09-18T15:57:15+06:00
2026-09-18T15:57:15+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরবাইক দুর্ঘটনায় কবির হোসেন(৩২)নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সুমন মিয়া(২৪) নামে আরও একজন আহত হয়েছে। ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়েছে। আহত সুমন নামের যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।


চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ(পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।


তিনি আরো জানান, এই ঘটনায় সুমন নামের একজন আহত রয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কবিরের বাসা ওয়ারী থানার গোপীবাগের নুর ইসলামের ছেলে। আহতের গ্রামে বাড়ি, বগুড়া জেলা সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সরকার
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪৮
ছেলেদের হকিতে হারে শুরু বাংলাদেশের
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
গড়াই নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে উৎসবের আমেজ

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]