নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে

2026-09-19T14:34:41+06:00
2026-09-19T14:34:41+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে পুকুর থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৩) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। শাহজাহান ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান ও রফিকুল ইসলাম একসঙ্গে মুড়ি খান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে যান শাহজাহান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুকুর মালিক আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি শাহজাহানের পরিবারের সদস্যদের জানালে তারা জানান, রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরে স্বজন ও স্থানীয়রা পুকুরের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তার ধারণা, পুকুরটিতে গ্যাসের কারণে মাছ মারা যাওয়ায় মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি।

নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ দেখতে পান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]