৭ দাবিতে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে প্রতিবাদ সমাবেশ করেছেন দলিল লেখকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর)

2026-09-19T16:06:17+06:00
2026-09-19T16:06:17+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
৭ দাবিতে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম 
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে প্রতিবাদ সমাবেশ করেছেন দলিল লেখকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিপুলসংখ্যক দলিল লেখক অংশ নেন।

ফেনী সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক মোহাম্মদ সোলেমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মতিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন হাজারী, ফেনী সদর কমিটির সদস্যসচিব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সাহাব উদ্দিন ভূঁইয়া ও এম এম রহমান দুলাল।

এ ছাড়া দাগনভূঞা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, সহসভাপতি মো. শেখ ফরিদ, লেমুয়া শাখার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, ছাগলনাইয়া শাখার সভাপতি আবু তৈয়ব টিপু, পরশুরাম শাখার সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে ফেনী জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]