বিরোধী দলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

বিরোধী দলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন

2026-09-19T16:12:25+06:00
2026-09-19T16:12:25+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বিরোধী দলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
সংগৃহীত ছবি
বিরোধী দলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, লং মার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন—‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছেড়ে দে’। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।

তিনি বলেন, ‘আমির সাহেব সংসদে বলেছেন, তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা এক দিনের নয়, এটি বহুদিনের আগের সমস্যা। এই সমস্যা আমাদের সবাইকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার বাইরে লং মার্চ কেন?’

বিরোধী দলকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার বিরোধী দলের পক্ষে সম্ভব নয়। সরকারি দল-বিরোধী দল সবাইকে মিলেই তো দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লং মার্চ করেছি? তারা সংসদে ভালো ভালো কথা বলে বাইরে লং মার্চ করছে। এটি ফ্যাসিবাদী সরকার না। আবার এটি ফ্যাসিবাদী সরকারের পালিত বিরোধী দলও না। আমরা সবাই নির্বাচন—এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, অধ্যাপক ননী গোপাল ঘোষ, অধ্যাপক মো. ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ অনেকে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]