পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান, ব্রিজ ভেঙে আহত ৪

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধ ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে

2026-09-19T16:16:41+06:00
2026-09-19T16:16:41+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান, ব্রিজ ভেঙে আহত ৪
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধ ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এ সময় একটি পুরোনো ব্রিজ ভেঙে চারজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকারীদের নিজ দায়িত্বে দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

পরে পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালের মোহনা পরিদর্শন শেষে ফেরার সময় একটি পুরোনো ব্রিজ ভেঙে পড়ে। এতে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনের সহসভাপতি জুবায়ের আল মামুন ও সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র আহত হন।

আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]