হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এক হামলায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থ বিভাগের প্রধান মোহাম্মদ আবু আলওয়ানকে হত্যার

2026-09-24T13:32:44+06:00
2026-09-24T13:32:44+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম 
⏲
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো এক হামলায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থ বিভাগের প্রধান মোহাম্মদ আবু আলওয়ানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রায় এক দশক আগে থেকে ওই এলাকায় সক্রিয় থাকা আবু আলওয়ান হামাসের সমস্ত শাখা ও বিভাগের অর্থ সংস্থান এবং বাজেট পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

ইসরায়েলি বাহিনী আরও উল্লেখ করে, তার সরাসরি নির্দেশনায় সংগঠনটির সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১০০ কোটি শেকেলেরও বেশি (প্রায় ৩৩ কোটি মার্কিন ডলার) অর্থ স্থানান্তর করা হয়েছিল।

আবু আলওয়ানকে হামাসের পরিচালনা কাঠামো টিকিয়ে রাখা এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অন্যতম প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]