ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

2026-10-08T14:53:01+06:00
2026-10-08T14:53:01+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম 
⏲
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে। শিক্ষকদের মূল্যায়ন করেছে। সব থেকে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলেই।’

মাহদী আমিন বলেন, ‘শিক্ষা এবং শিক্ষকদের সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের যে দাবিগুলো আছে সেগুলোর জন্য যেখানে যেভাবে গুরুত্ব দেওয়ার দরকার সেভাবেই গুরুত্ব দেওয়া হবে।  প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবে সরকার।’

এসময় সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement