সিলেটে বিশেষ অভিযান অব্যাহত: গ্রেপ্তার ৬১

সিলেট অফিস

সারাদেশ

সিলেট মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের

2026-10-08T16:56:16+06:00
2026-10-08T16:56:16+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বিশেষ অভিযান অব্যাহত: গ্রেপ্তার ৬১
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেট মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশ জানায়, ৭ অক্টোবর রাত ১২টা থেকে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারসহ বিভিন্ন মামলায় মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৮১টি ইয়াবা ও ৪৮০ ক্যারেট ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে মৃত্যু ৩৫৬০
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছায় ট্রান্সজেন্ডার বলেছি: শিক্ষামন্ত্রী

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement