চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

খেলা

নাহিদ রানার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাঁজরের পেশির চোট ভালো হতে না হতে ব্যথা অনুভব করছেন কোমরে।

2026-10-13T13:12:19+06:00
2026-10-13T13:12:19+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম 
⏲
নাহিদ রানার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাঁজরের পেশির চোট ভালো হতে না হতে ব্যথা অনুভব করছেন কোমরে। দেশের সবচেয়ে দামি হাসপাতালে স্ক্যান করেও নিতম্ব বা কোমরে কোনো চোট খুঁজে পাওয়া যায়নি। এটা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসকদের। তারা কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। কারণ ব্যথার অভিযোগকারী হলেন এক্সপ্রেস বোলার রানা। তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না বোর্ড। স্বাভাবিকভাবেই তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেবেন রানা। জানা গেছে, তাঁর অস্ট্রেলিয়ার ভিসা থাকায় এ সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগের।

জিম্বাবুয়ে সফর থেকে পাঁজরের পেশির চোট নিয়ে দেশে ফিরেছিলেন রানা। চোটের গভীরতা বেশি হওয়ায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময়। বাংলাদেশ টেস্ট দলের অস্ট্রেলিয়া সফরের সময় নাহিদ অস্ট্রেলিয়া গিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে। চোট পরিচর্যা করে পুরোপুরি সুস্থ হয়ে বোলিংয়ে ফেরেন চাঁপাই এক্সপ্রেস। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেয়েছিলেন নির্বাচকরা। সে পরিকল্পনা ভেস্তে যায় রানার কোমরে ব্যথা হওয়ায়।

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারেন কিনা, সে ব্যাপারেও নিশ্চিত হতে পারছেন না নির্বাচকরা। রানার চিকিৎসা হবে পার্থে। সেখানে কোচ মোহাম্মদ সেলিম থাকায় চিকিৎসা নেওয়া সহজ হবে বলে মনে করে বিসিবি। পার্থের যে মেডিকেল সেন্টারে স্ক্যান করা হবে, আগস্টে সেখানেই শিন বোনের চিকিৎসা নিয়েছেন রানা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানায়, চিকিৎসকের অ্যাপায়নমেন্ট পেলে অস্ট্রেলিয়া রওনা হবেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার।


রানাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কারণ সম্পর্কে শাহরিয়ার নাফীস বলেন, ‘সে প্রকৃতিপ্রদত্ত একজন মেধাবী বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করে। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। তাঁর মতো দ্রুত গতির বোলার বিশ্ব ক্রিকেটে এ মুহূর্তে নেই। রানার যত্ন নেওয়া বোর্ডের দায়িত্ব। সে কারণে তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। সমস্যা থাকলে সমাধান হবে, কোনো সমস্যা না থাকলে মাসলের উন্নতির জন্য কাজ হবে।’

জাতীয় দল নির্বাচক প্যানেল আপাতত রানাকে পরিকল্পনার বাইরে রাখতে চায়। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘রানার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। মেডিকেল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় তাকে নেওয়া হয়নি। আমরা সম্পূর্ণ ফিট নাহিদ রানাকে চাই।’


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement