প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের ‘পারফেক্ট’ হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে হ্যাটট্রিক করার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন হাসান মাহমুদ।

2026-10-11T13:46:25+06:00
2026-10-11T13:46:25+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের ‘পারফেক্ট’ হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের প্রথম ফাস্ট বোলার হিসেবে হ্যাটট্রিক করার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন হাসান মাহমুদ। একই সঙ্গে বোল্ড, ক্যাচ ও এলবিডব্লিউ করে এই ফরম্যাটে বিরল পারফেক্ট হ্যাটট্রিকের নজির গড়লেন এই ডানহাতি পেসার।

দিনের শুরুতেই রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের প্রতিরোধ গড়ে তোলা জুটিটি ভাঙেন এবাদত হোসেন। এর পরেই বল হাতে নিয়ে আফগান ব্যাটিং অর্ডারে ধস নামান হাসান মাহমুদ।

নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয় বলে হাসান উপড়ে ফেলেন ইসমত আলমের অফস্টাম্প। পরের বলেই নতুন ব্যাটার কাইস আহমেদের ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ ডানদিকে হাত বাড়িয়ে দারুণভাবে গ্লাভসবন্দি করেন লিটন দাস।

হ্যাটট্রিক বলে নতুন ব্যাটার বিলাল সামির বিরুদ্ধে এলবিডব্লিউর জোর জোরালো আবেদন করেন হাসান। মাঠের আম্পায়ার সাড়া না দিলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। টিভি আম্পায়ারের বল ট্র্যাকিংয়ে দেখা যায় বলটি সরাসরি অফস্টাম্পে আঘাত করত, ফলে আউটের সিদ্ধান্তে ঐতিহাসিক উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় হ্যাটট্রিক। ২০০৩ সালে পেশাওয়ারে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েছিলেন অলক কাপালি। পরবর্তীতে ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন সোহাগ গাজী। আগের দুজন স্পিনার হলেও প্রথম পেসার হিসেবে এ রেকর্ড এখন হাসান মাহমুদের দখলে।

ঐতিহাসিক হ্যাটট্রিকের পর থামেননি হাসান। এক ওভার বিরতি দিয়ে নিজের পরের ওভারে ইয়ামিন আহমদজাইকে লিটন দাসের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (পাঁচ উইকেট) পূর্ণ করেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement