উড়ন্ত শুরুর পর ধস, ৩৪৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সূচনার পরও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন

2026-10-10T14:17:56+06:00
2026-10-10T14:17:56+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
উড়ন্ত শুরুর পর ধস, ৩৪৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম 
⏲
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সূচনার পরও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। আবুধাবিতে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করা নাজমুল হোসেন শান্তর দল দ্বিতীয় দিন সকালে মাত্র ২৯ রান যোগ করতেই ৩৪৬ রানে অলআউট হয়ে গেছে।

প্রথম দিনের শুরুতে চালকের আসনে ছিল লাল-সবুজরা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম ১২৪ রানের শক্ত ভিত গড়ে দেন। বিশেষ করে তানজিদ টি-টোয়েন্টি মেজাজে ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার সাদমান করেন ৬৭ রান।

প্রথম সেশনে ওভারপ্রতি ৫.১৫ রান তুলে মাত্র ১ উইকেট হারিয়ে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। একপর্যায়ে ২ উইকেটে রান ছিল ২২১। কিন্তু এরপরই বিপত্তি ঘটে- মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে হুট করেই পথ হারায় তারা। পরবর্তীতে টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল হক ৩৯, অধিনায়ক শান্ত ২৯ এবং লিটন দাস ৫৩ রান করে আউট হন। অর্থাৎ, শেষ ৮ উইকেটে বাংলাদেশ যোগ করতে পেরেছে মাত্র ১২৫ রান।

আজ শনিবার দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। সকালে শেষ দুই উইকেটে আসা ৪১ রানের মধ্যে ৩৫ রানই আসে নাঈম হাসানের ব্যাট থেকে। তিনি ৬৭ বল খেলে এক প্রান্ত ধরে রেখে লড়াই করলেও অন্য প্রান্তে সঙ্গ পাননি।

দিনের শুরুতে নাঈম ও তাইজুল ইসলামের ৩০ রানের পার্টনারশিপ ভেঙে আফগানদের সাফল্য এনে দেন মোহাম্মদ সেলিম সাফি। লেগ সাইডের শর্ট বল তাইজুলের গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে চলে যায়। শেষ দিকে এবাদত হোসেনও দ্রুত বিদায় নিলে শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থেকে যান নাঈম। দ্বিতীয় দিনে মাত্র ৪৫ মিনিট ব্যাট করে বাকি ২টি উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ।

আফগানিস্তানের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ সেলিম সাফি। এ ছাড়া ইয়ামিন আহমদজাই ৩টি, ইসমত আলম ২টি এবং কাইস আহমদ ১টি উইকেট শিকার করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement