আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর জার্সি, ছবি ও লভ্যাংশ না পেয়ে ক্ষুব্ধ বেনিন

স্পোর্টস ডেস্ক

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পর জার্সি বিনিময়, ছবি তোলা ও ম্যাচের লভ্যাংশ না পাওয়ার অভিযোগ করেছে

2026-10-08T11:46:28+06:00
2026-10-08T11:46:28+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর জার্সি, ছবি ও লভ্যাংশ না পেয়ে ক্ষুব্ধ বেনিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ এএম 
⏲
আর্জেন্টিনার বিপক্ষে প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পর জার্সি বিনিময়, ছবি তোলা ও ম্যাচের লভ্যাংশ না পাওয়ার অভিযোগ করেছে বেনিন ফুটবল ফেডারেশন। মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জমকালো এই আয়োজনের পর এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আফ্রিকার দেশটির ফুটবল দল।

এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হারে বেনিন। তবে ম্যাচের ফলের চেয়ে মাঠের বাইরের আচরণ নিয়েই বেশি অসন্তোষ প্রকাশ করেছে দলটি। অভিযোগ, ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় কিংবা ছবি তোলার সুযোগও পাননি বেনিনের ফুটবলাররা। এমনকি জার্সি বিনিময়ের সুযোগও দেওয়া হয়নি।

অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনার বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বেনিনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মোলিনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বেনিনকে কোনো বোনাস দেওয়া হয়নি, ম্যাচের রাজস্ব থেকেও কোনো অর্থ দেওয়া হয়নি। জার্সি বিনিময় কিংবা ছবি তোলার সুযোগও দেওয়া হয়নি। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুমসংলগ্ন করিডোরে প্রবেশেও ছিল কঠোর নিষেধাজ্ঞা।

মোলিনার অভিযোগ, ব্যবসায়িক স্বার্থে বেনিনকে শুধু ‘পুতুল বা প্রদর্শনী সামগ্রী’ হিসেবে ব্যবহার করা হয়েছে।

ম্যাচের আগেও বুয়েনস এইরেসে পৌঁছানোর পর আবাসন ও যাতায়াতের ব্যবস্থা নিয়ে বেনিন শিবিরে অসন্তোষ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ম্যাচের লভ্যাংশ থেকে কোনো অর্থ না পাওয়ার অভিযোগ।

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর উপলক্ষে আয়োজিত ম্যাচটিতে গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। মাঠে আর্জেন্টিনা সহজ জয় পেলেও ম্যাচ শেষে বেনিনের অভিযোগ ঘিরে আয়োজনটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
ইরানে সামরিক অভিযানের প্রস্তুতির নির্দেশ পেন্টাগনের
১৮৬০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত 

শাহ আমানত বিমানবন্দর এলাকায় চলছে মাটিলুটের মহোৎসব
শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement